ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত কর্মী

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


আহত কর্মীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি এজে আর কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা প্রথমে কুরিয়ার কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর কয়েক সেকেন্ড পর সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার কার্যালয়ের সামনে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর পেট্রোল বোমার বিস্ফোরণ হলে সেখানে কর্মরত এক কর্মীর শরীরে আগুন ধরে যায়।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর এজে আর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑